শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে আংটি বদলের ২৪ ঘন্টার মধ্যেই প্রেমিকের সাথে যুবতীর পলায়ন

  • আপডেট টাইম বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬
  • ৬১২ বা পড়া হয়েছে

এম এ আই সজিব ॥ বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে আংটি পড়ানোর ২৪ ঘন্টা যেতে না যেতেই প্রেমিকের সাথে পালিয়েছে এক যুবতী। এ ঘটনায় ওই এলাকায় আলোচনার ঝড় বইছে।
স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মৃত রজি মিয়ার কন্যা (২০) এর সাথে হবিগঞ্জ শহরের আলন মিয়া নামের এক যুবকের সাথে আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য্য হয়। এ উপলক্ষ্যে বরপক্ষ গত ২৫ এপ্রিল বিকালে আলন মিয়ার মুরুব্বিরা কনের বাড়িতে গিয়ে আংটি পড়িয়ে আসেন। কিন্তু আংটি বদলের ২৪ ঘন্টা যেতে না যেতেই ওই দিন রাতেই সে তার প্রেমিক এর হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।
এ ব্যাপারে মেয়ের বোন জানায় প্রেমিক কাওছারের পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু এ প্রস্তাব প্রত্যাখান করায় তার বোনকে প্রলোভন দিয়ে নিয়ে গেছে কাওছার। এ ব্যাপারে অপহরণের অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com