রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জের আনন্দ নিকেতন পরিদর্শন করলেন পুষ্পিতা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬
  • ৪৭৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সাংস্কৃতিক সংগঠন আনন্দ নিকেতনে পরিদর্শন করেছেন সেকুলার বাংলাদেশ মুভমেন্ট ইউকে সভাপতি, সাংস্কৃতিক সংগঠক ও সমাজকর্মী পুষ্পিতা গুপ্ত। গত মঙ্গলবার সন্ধ্যায় পরিদর্শণকালে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী ও আনন্দ নিকেতনের বর্ষবরণ অনুষ্ঠানের আহবায়ক উজ্বল দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, আনন্দ নিকেতনের সাবেক সভপতি ভারপ্রাপ্ত তনুজ রায়, বর্তমান সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সদস্য জাহাঙ্গীর বখত চৌধুরী, শুভাংশু রায় পিকু, সাবেক সাধারণ সম্পাদক সাব্বিরুল হক, সহ-সভাপতি শেখ আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক কংকন দাশ, জীবেশ গোপ, বিজয় দেব, মাছুম, সাজু, প্রবীর, রুবেল প্রমূখ। এ সময়  নৃত্য পরিবেশন করে নবীগঞ্জের আনন্দ নিকেতন ও বিভিন্ন টিভি চ্যানেলের নৃত্যশিল্পী শাহরিয়ার তানভীর মোহন।
পুষ্পিতা গুপ্ত তার প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের উপজেলা পর্যায়ে আনন্দ নিকেতনের মতো সংগঠন বিরল। দেশে-বিদেশে বাংলা সংস্কৃতি তুলে ধরছে। আমি অভিভূত তাদের ভালবাসায় আজকের এই বিশেষ মুহুর্ত অনেকদিন মনে থাকবে। পুষ্পিতা গুপ্তকে আনন্দ নিকেতনের আজীবন সদস্য ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com