শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের র‌্যালী ও আলোচনা সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৬০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল হবিগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
সকাল ৯টায় সদর হাসপাতাল থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে হাসপাতালে আলোচনা সভায় মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এমরান হোসেন, সদর হাসপাতালের তত্ত্বাবাধায়ক নজীবুস শহীদ, অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবিনা আশরাফী লিপি, ডাঃ মখলিছুর রহমান উজ্জল, জেলা স্বাস্থ শিক্ষা অফিসার মোঃ কলিম উল্লাহ শিকদার।
এছাড়াও জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, এনজিও, মা-মনি, ব্রাক, সুর্যের হাসি ক্লিনিক, মেরিট স্টোপ, হীড বাংলাদেশ ও জাসপোসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৪টি ক্যাম্পে ২শ ডায়বেটিস রোগীকে চিকিৎসা সেবা রোগ নির্ণয় করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com