শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

আউশকান্দি ইউনিয়নে বিএনপি মনোনীন প্রার্থীর সমর্থনে সভা

  • আপডেট টাইম শুক্রবার, ৮ এপ্রিল, ২০১৬
  • ৫৩১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাউছার আহমদ কয়ছর এর সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার আউশকান্দি ইউপি বিএনপির উদ্যোগে রহমান কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছনাওর হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ এবাদুর রহমান দ্বারা ও উপজেলা ছাত্রদল নেতা শিহাব আহমদের যৌথ পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমদ। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব আব্দুর রব, বিএনপি নেতা শায়েল আহমদ, ফজলু মিয়া, মনর মিয়া, আব্দুল সালাম, আরশ আলী, কাজী মাসুক আলী, ইউপি যুবদলের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, ইউপি স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক জাবু আহমেদ, যুবদল নেতা রুহেল আহমদ, মহশিন মিয়া, রুহেল মিয়া,   ছাত্রদল নেতা জাকির হোসেন, ফরহাদুল ইসলাম, রকি পারভেজ সাজু আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com