শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আমি আপনাদের দোয়া ও ভালবাসা চাই-আবু জাহির

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০১৪
  • ৭২৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গ্রেনেড ও বোমাবাজদের হাত থেকে দেশকে রক্ষার জন্য আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে ভোট প্রদান করতে সকলকে আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোঃ আবু জাহির এমপি। তিনি গতকাল শুক্রবার চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদে জুম্মার নামাজ পূর্ব মুসল্লীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। আবু জাহির বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেও আমি আপনাদের দোয়া নিয়ে নির্বাচনী প্রচার শুরু করেছিলাম। এবারও আমি আপনাদের দোয়া ও ভালবাসা চাই। আগামী দিনে যদি আবারও আপনাদের দোয়ায় দেশ সেবার সুযোগ পাই তাহলে হবিগঞ্জ-লাখাই এর মসজিদ, মক্তব, মাদ্রাসা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সেবায় সর্বাত্মক প্রচেষ্ঠা অব্যাহত রাখব। আগামী ১৪ জানুয়ারী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) বর্তমান সরকার রাষ্ট্রীয়ভাবে উদযাপন করবে। এ উপলক্ষে আপনারা প্রতি বছর জসনে জুলুস আয়োজন করে থাকেন। এবারও প্রতি বছরের ন্যায় সরকার এ অনুষ্ঠান পালনে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com