স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার সদা হাস্য উজ্জল পুলিশ কর্মকর্তা তোফায়েল আহমেদ পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদ মর্যাদার ৭০ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়। এর মধ্যে হবিগঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে রাজবাড়ীতে অতিরিক্ত পুলিশ সুপারের দ্বায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাবৃন্দকে পুলিশ সুপার (এসপি) গ্রেড-৫ (জাতীয় বেতন স্কেল-২০১৫ এর টাকা ৪৩০০০-৬৯৮৫০/) পদে পদোন্নতি প্রদান করা হলো।