শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কিমের ফেরত দেয়া ব্যাগ ভর্তি ডলার

  • আপডেট টাইম সোমবার, ৪ এপ্রিল, ২০১৬
  • ৬১০ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের ৪.৬৩ মিলিয়ন ডলার বৃহস্পতিবার ফিলিপাইনের অ্যান্টি-মানি লন্ডারিং কমিটির কাছে ফেরত দিয়েছেন চীনা ক্যাসিনো ব্যবসায়ী কিম অং। কিমের ফেরত দেয়া এ ডলার ভর্তি ব্যাগের ছবি প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ছবিতে (বা থেকে), টাকা পাওয়ার পর ব্যাগ খুলছেন দ্বিতীয় সচিব ও ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি প্রধান প্রভাস লামারং, অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) সচিবালয়ের নির্বাহী পরিচালক জুলিয়া ব্যাকেই-আবেদ এবং এএমএলসি সদস্য ও ইন্সুরেন্স কমিশনার এমানুয়েল ডক। এপি।
গত মঙ্গলবারের সিনেট শুনানিতে এ অর্থ নিজ মালিকানাধীন ক্যাসিনো সোলায়ারে থাকার কথা স্বীকার করেন কিম। এ সময় তিনি রিজার্ভের টাকা ফেরত দেয়ার প্রতিশ্র“তি দেন। সে অনুযায়ী এ ৪.৬৩মিলিয়ন ডলার ফেরত দেন। তার কাছে আরও ৪৫০ মিলিয়ন পেসো (১০ মিলিয়ন ডলার) আছে। তিনি এ অর্থও ফেরত দিতে চেয়েছেন। আগামি মঙ্গলবার সিনেট বল্লু রিবন কমিটির চতুর্থ দিনের মতো শুনানি অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com