সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

তেঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আনু মিয়ার সমর্থনে গণসংযোগ

  • আপডেট টাইম শনিবার, ২ এপ্রিল, ২০১৬
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি মেম্বার ও ইউনিয়ন যুবলীগ এর সভাপতি মোঃ আনু মিয়ার সমর্থনে প্রায় চার শতাধিক নেতাকর্মী নিয়ে এক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়নের ভাদৈ বাড়ি থেকে শুরু করে কাকিয়ারআব্দা, এড়ালিয়া, উত্তর তেঘারিয়া হয়ে দক্ষিণ তেঘরিয়া পর্যন্ত এ গণসংযোগ করা হয়।
এ সময় চেয়ারম্যান প্রার্থীসহ আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ টেনু মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবিদ আলী, সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সিকারপুর গ্রামের ইয়াছিন, আব্দুল হক, নোয়াখাল গ্রামের ইদু মিয়া, রামনগর গ্রামের ইব্রাহিম, টঙ্গীরঘাটের তাইবুল্লাহ, আওরা গ্রামের আছকির, কদর আলীর নেতৃত্বে প্রায় চারশতাধিক গ্রামবাসী। এ সময় চেয়ারম্যান প্রার্থী ভোটারদের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং নির্বাচিত হলে তাদের পাশে থেকে এলাকার উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com