শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জে ফসলের মাঠে যাতায়তের সরকারী গোপাট দখল করে ঘর নির্মাণ ॥ উচ্ছেদের আদেশ অমান্য ॥ এলাকাবাসী ফুসে উঠেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৭০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ৬ গ্রামবাসীর ব্যবহৃত সরকারি খাস খতিয়ানের ভূমি অবৈধ দখল উচ্ছেদের নোটিশ দেওয়ার পরও ত্যাগ না করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গ্রামবাসী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ জানা যায়, নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া, বদরদি, মুরাদপুর, তিমিরপুর, সুজাপুর ও ঘোনাপাড়া গ্রামবাসীর লোকজন সুজাপুর মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত গোপাট রখম ভূমি রাস্তা হিসেবেই দীর্ঘ দিন ধরে ব্যবহার করে আসছেন। যার জে.এল নং-১৬১ ও দাগ নং-১২৬৭। উল্লেখিত গ্রামের কয়েক হাজার গৃদস্থালি জনসাধারণ তাদের বোরো, আমন ফসলাদিসহ ওই গোপাট দিয়ে হালের গরু, ট্রাক্টর ও পাওয়ার টিলার নিয়ে চলাচল করার একমাত্র ভূমি এটি। সম্প্রতি জনৈক জসিম উদ্দিন ও নূরুল হকসহ সুজাপুরের ১০জন লোক এই গোপাট রকম ভূমিতে অবৈধভাবে বেড়া দিয়ে টিনের টাপটা বানিয়ে গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে ৬ গ্রামের জনসাধারণ এই সরকারী গোপাট রকম ভূমি দিয়ে হাওরে চলাচল করতে না পারলে হাওরের শত শত একর জমির ধান ক্ষতি হওয়ার সম্মুখীন হবে। তাই গ্রামবাসীর এই অবৈধ দখল উচ্ছেদের জন্য উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি লিখিত আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে গত ২০১৫ সালের ডিসেম্বর মাসের ১৩ তারিখে হবিগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) থেকে একটি নোটিশ প্রেরণ করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, সরকারি খাস খতিয়ানভূক্ত ভূমিতে অবৈধভাহে ঘর নির্মাণ করে যা ভোগ করছেন, তা সরকারি নীতিমালার পরিপন্থী এবং অরাধের সামিল। বাংলাদেশ সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও বিল্ডিং (দখল-পুণরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৫ ধারা মোতাবেক নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে অবৈধ ও বে-আইনীভাবে দখল পরিত্যাগের জন্য নির্দেশ প্রদান করা হয়। কিন্তু নোটিশের ১ মাস অতিবাহিত হলেও সরে যায়নি দখলখারীরা। এ ব্যাপারে গ্রামবাসী প্রশাসন বরাবর ভূমি উচ্ছেদের জন্য আবেদনের ফের প্রস্তুতি নিচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com