শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

নবীগঞ্জের আলমপুরে হামলায় একই পরিবারের আহত ৪

  • আপডেট টাইম বুধবার, ২৩ মার্চ, ২০১৬
  • ৬৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ পূর্ব বিরোধ ও বিদ্যুতের তার টানানোকে কেন্দ্র করে শালিস বৈঠকে অতর্কিত হামলায় আহত হয়েছেন একই পরিবারের ভাই বোন সহ ৪জন। তাদের মধ্যে ২জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ২জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার সকাল ১০টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে। জানা গেছে, আলমপুর গ্রামের মৃত ধন মিয়ার পুত্র আব্দুল সোবহান ও তার ভাতিজা আব্দুর নুর এর মধ্যে বিভিন্ন বিষয়াদী নিয়ে বিরোধ চলে আসছিল। ইদানিং আব্দুস সোবহান মিয়ার ঘরের উপর দিয়ে বিদ্যুতের তার টানানো নিয়ে বিরোধ উত্তপ্ত হয়ে উঠে। এরই জের ধরে গত সোমবার সকাল প্রতিপক্ষের হামলায় আব্দুল মুমিনের পুত্র আব্দুস সামাদ (২০), আব্দুস শহীদ ওরফে মুস্তাকিম (১৮), আব্দুর নুর (২৪) ও খাদিজা আক্তার (১৬) এর উপর। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদেরকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুস শহীদ ও খাদিজা আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর দিকে আব্দুর নুর ও আব্দুস সামাদকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com