বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে বাউল শিল্পীদের পুলিশী হয়রানীর তীব্র নিন্দা জানিয়েছে জেলা বাউল কল্যাণ ফেডারেশন

  • আপডেট টাইম রবিবার, ২০ মার্চ, ২০১৬
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের গানের আসর থেকে বাউল শিল্পীদের আটক করে হয়রানীর নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বাউল কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নবীগঞ্জের বেগমপুর গ্রামে অবস্থিত শাহ সুন্দর আলী মাজারে বার্ষিক ওরস চলাকালে কাফেলায় শিল্পীরা বাউল গান পরিবেশন করছিলেন। ভক্তদের উপস্থিতিতে গান চলাকালে রাত অনুমান আড়াই টার দিকে নবীগঞ্জ থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ কাফেলায় হানা দিয়ে কাফেলার বাউল শিল্পীদের আটক ও সাউন্ড সিষ্টেমের সরঞ্জামাদি জব্ধ করে থানায় নিয়ে আসে। নেতৃবৃন্দ বলেন, একজন ওলির মাজারে ভক্তদের উদ্দেশ্যে আধ্যাত্যিক গান পরিবেশন করাকালে উদ্দেশ্য প্রনোদিত ভাবে হীনমানসে নবীগঞ্জ থানার ওসি একগুয়েমী করে বাউল শিল্পীদের আটক করে থানায় নিয়ে এসে মানসিক নির্যাতন করেন। অথচ ওরস আয়োজকরা বার বার ওসিকে বিষয়টি বুঝানোর চেষ্টা করলে তিনি রেগে গিয়ে আয়োজনকদেরও আটক করার হুমকী দেন। এ নিয়ে হবিগঞ্জের বাউল কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ সহ শিল্পী-যন্ত্রীকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
বিবৃতিদাতাগণ হলেন, জেলা বাউল কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সভাপতি বাউল আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মঞ্জু শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ ঠাকুর চৌধুরী, সহ-সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ইদু শাহ, অর্থ সম্পাদক নিতেন্দ্র রায়, মহিলা সম্পাদক মুক্তা আক্তার, গীতিকার আব্দুল মুকিত ও গীতিকার নজরুল ইসলাম ইয়াফিস, আব্দুল মুকিত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com