শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক হবিগঞ্জে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে রেমা-কালেঙ্গা অভয়ারণ্য পরিদর্শন শহরে চাঁদাবাজির অভিযোগে আটক ৩ জন কারাগারে ॥ মামলা দায়ের বানিয়াচংয়ে কিশোরী সানজিদা হত্যা মামলার আসামি গ্রেপ্তার ধুলিয়াখাল থেকে সাজাপ্রাপ্ত আসামি সাহিদুর গ্রেফতার রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ ॥ হুমকির মুখে জনস্বাস্থ্য শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন

বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বরখাস্ত

  • আপডেট টাইম বুধবার, ১৬ মার্চ, ২০১৬
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে দায়ের করা মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এ নির্দেশ দেওয়া হয়। গত ২ মার্চ স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফা আহমেদ বহিষ্কারাদেশের এ ফ্যাক্সবার্তায় স্বাক্ষর করেন।
এতে উল্লেখ করা হয়, যেহেতু চেয়ারম্যান শাহাব উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে এবং মামলাটি বিচারাধীন রয়েছে। তাই তার ক্ষমতার ব্যবহার জনস্বার্থের পরিপন্থি। এজন্য স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ধারা ৩৪(১) মোতাবেক তাকে সাময়িক বহিষ্কারাদেশ দেওয়া হলো। হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বহিষ্কারাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা এলাকায় অবস্থিত নাহিদ ফাইন ট্যাক্স লিমিটেডের ঠিকাদারি নিয়ে ২০১৪ সালের ১৯ ডিসেম্বর দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদ ফাইন ট্যাক্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ মিয়া বাদী হয়ে ওই দিনই ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে মাধবপুর থানায় একটি দাঙ্গা-হাঙ্গামার মামলা করেন। ওই মামলায় ২০১৫ সালের জানুয়ারি মাসে চেয়ারম্যান শাহাব উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই বছরের জুন মাসে মামলার তদন্ত কর্মকর্তা চেয়ারম্যান শাহাব উদ্দিনসহ অন্য আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। ওই অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com