রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ থেকে সিলেট জগৎ মঙ্গলে ১শ ৫০ কিলোমিটার পদযাত্রা

  • আপডেট টাইম শনিবার, ১২ মার্চ, ২০১৬
  • ৬৭৬ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ অশান্ত পৃথিবীতে যেন বহমান হয় শান্তির ধারা, জগৎ যেন হয় কল্যাণময় এই কামনায় হবিগঞ্জের শচিমাতার স্মৃতি তীর্থ ধাম থেকে মৌলভীবাজার হয়ে সিলেটের ঢাকা দক্ষিণে মহাপ্রভুর বাড়িতে ১৫০ কিলোমিটার পদব্রজে সংকীর্তণ পরিক্রমা শুরু হয়েছে। শ্রীশ্রী শচিমাতা স্মৃতি তীর্থ ধাম এর উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ৯টায় এ পদযাত্রার উদ্বোধন করেন শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাশ ব্রহ্মচারী। এর পর শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাশ ব্রহ্মচারীর নেতৃত্বে পদযাত্রাটি হবিগঞ্জ থেকে শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসে পৌছেছে।  শ্রীমঙ্গলে তারা শ্রীশ্রী জগন্নাথ জিউর আখড়ায় স্থানীয় ভক্তদের নিয়ে সংকীর্তন করেন।
শনিবার পৌছাবে পদযাত্রাটি পৌছাবে মৌলভীবাজার জেলা শহরে এবং আগামী মঙ্গলবার সিলেটের ঢাকা দক্ষিণে গিয়ে তা শেষ হবে। পদযাত্রায় প্রায় ৫শতাধিক নারী পুরষ অংশ নিয়েছেন।
এ ব্যাপারে শ্রীপাদ সর্বেশ্বর গোবিন্দ দাশ ব্রহ্মচারী জানান, বছরে একবার জগতের সকল মায়ার ভুলে তারা ৫দিন শুধু ভগবান শ্রীকৃষ্ণের সু-মধুর নাম শ্রবনের মাধ্যমে তাঁর কৃপাশ্রীত হয়ে বিশ্ব জগতের মঙ্গল কামনা করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com