রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটি গঠন নাহিজ সভাপতি, রিংকু সম্পাদক

  • আপডেট টাইম বুধবার, ১ জানুয়ারী, ২০১৪
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের ২০১৪ ইং সনের নয়া কমিটি গঠন করা হয়েছে। বাংলাভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নাহিজ সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর বার্তা সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য কর্মকর্তাগণ হচ্ছেন- সহ সভাপতি গোলাম মোস্তফা রফিক (সম্পাদক দৈনিক হবিগঞ্জ সমাচার), সহ-সাধারণ সম্পাদক আব্দুল মঈন চৌধুরী টিপু (দৈনিক করতোয়া), কোষাধ্যক্ষ আব্দুল বারী লস্কর (দৈনিক বাংলাবাজার পত্রিকা), নির্বাহী সদস্যগণ হচ্ছেন মো. আমির হোসেন  (দৈনিক মানবজমিন), শামসুল আলম চৌধুরী রাহাত (দৈনিক সংবাদ), মোঃ শামীম আহছান (সম্পাদক দৈনিক খোয়াই), মোঃ আব্দুস শহীদ (দৈনিক সংগ্রাম), ইসমাঈল হোসেন (সম্পাদক দৈনিক স্বদেশ বার্তা), হারুনুর রশীদ চৌধুরী (এনটিভি), রুহুল হাসান শরীফ (দৈনিক আমাদের সময়) ও শোয়েব চৌধুরী (দৈনিক সমকাল)। এছাড়া বিদায়ী কমিটির সভাপতি মোঃ ফজলুর রহমান (সম্পাদক-দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস) ও সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ (চ্যানেল আই) পদাধিকার বলে কমিটির সদস্য রয়েছেন।
হবিগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০১৪ এর নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সভাপতি, সহ-সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও প্রত্যাহারের শেষ দিন ২৬ ডিসেম্বর অপরাপর প্রার্থীরা তাদের প্রার্থীতা প্রত্যাহার করায় সকল কর্মকর্তা বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। হবিগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ২০১৪ এর প্রধান নির্বাচন কমিশনার ও ক্লাব সভাপতি মোঃ ফজলুর রহমান গতকাল আনুষ্টানিক ভাবে তাদের বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করেন। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com