শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সুন্দ্রাটিকি ট্রাজেডি ঃ মূল পরিকল্পনাকারী বাগাল রিমান্ড শেষে কারাগারে

  • আপডেট টাইম রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \  বাহুবলে চাঞ্চল্যকর চার শিশু হত্যাকাণ্ডের মূল হোতা আবদুল আলী বাগালকে ১০ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বেলা পৌনে ২টায় বাগালকে আদালতে নেয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়। গত ১৮ ফেব্র“য়ারি তাকে ও তার ছেলে জুয়েল মিয়াকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। জুয়েল মিয়া ইতিমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। উক্ত মামলায় এখন র‌্যাবের হাতে আটক সাহেদ আলী রিমান্ডে রয়েছেন। আর কারাগারে রয়েছেন আব্দুল আলীসহ মোট ছয়জন।
পুলিশের দাবি, আবদুল আলী এ ঘটনার মূল হোতা। ১০ দিন রিমান্ডে নিলেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। তবে তার দুই ছেলে জুয়েল ও রুবেল এবং তার অন্যতম সহযোগী হাবিবুর রহমান আরজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উলে­খ্য, ১২ ফেব্র“য়ারি বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার দুই চাচাতো ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের আত্মীয় আবদুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০) অপহৃত হয়। ১৩ ফেব্র“য়ারি (শনিবার) এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন জাকারিয়া শুভর বাবা ওয়াহিদ মিয়া। ১৭ ফেব্র“য়ারি (বুধবার) বাড়ির পার্শ্ববর্তী ইছাবিল নামক স্থান থেকে ওই চার শিশুর মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিনই পুলিশ গ্রেফতার করে আবদুল আলী বাগাল ও তার ছেলে জুয়েল মিয়াকে। এর পর থেকে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় আরও পাঁচজনকে। রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত মামলায় গ্রেফতার হয় মোট সাতজন। হত্যাকাণ্ডে জড়িত সিএনজি চালক বাচ্চু র‌্যাবের সাথে গুলাগুলিতে নিহত হয় এবং সাহেদ আলী হয়।
আদালতে স্বীকারোক্তি দেয়া আসামিদের বরাত দিয়ে তদন্ত সংশ্লিষ্টরা জানান, পঞ্চায়েতের দ্ব›েদ্বর জের ধরেই ওই চার শিশুকে হত্যা করা হয়েছে। আর এর মূলে রয়েছেন আবদুল আলী বাগাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com