বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জেলা জাতীয় পার্টির সভা

  • আপডেট টাইম শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বার লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি এম এ মুনিম চৌধুরী বাবু এমপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি প্রফেসর আবিদুর রহমান, ডাঃ শাহ আবুল খায়ের, তাজুল ইসলাম, তাজ উদ্দিন আহমেদ বাবুল, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, সাংগঠনিক সম্পাদক এডঃ শিবলী খায়ের, আব্দুস সালাম মেম্বার, আসম উস্তার তালুকদার, কদর আলী মোল­াহ, মকসুদুজ্জামান খান, শাহজাহান তালুকদার, সফিকুল ইসলাম, মুহিত চৌধুরী, শাহজাহান খান, মাহমুদ চৌধুরী, বাবুল আহমেদ, ওয়ারেন্ট অফিসার (অব) আব্দুল করিম, এডঃ হুমায়ুন কবির, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক অলিউর রহমান সোহাগ প্রমুখ।
সভায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং তার রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্র্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শে অনুপ্রানিত হয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন পৌর কৃষকলীগের সহ-সভাপতি ডাঃ মহিবুল হাসান চৌধুরী মুকিত। এমপি মুনিম চৌধুরী বাবুর হাতে ফুলের তোড়া দিয়ে পার্টিতে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com