শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হলদারপুর মাদানিয়া মাদরাসায় আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৯০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ বানিয়াচং উপজেলার হলদারপুর জামেয়া মাদানিয়া মাদরাসায় গত শনিবার মুসলিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমেরিকা প্রবাসী সমাজ সেবক  আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদীকে দেয়া সংবর্ধনায় বক্তারা বলেছেন, সমাজ সেবায় আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী  অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সুদূর আমেরিকায় অবস্থান করে ও তিনি তার এলাকার কথা ভুলে যাননি। দ্বীন ও সমাজের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। মুসলিম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে তিনি সমাজের অবহেলিত মানুষের কল্যাণেযেভাবে কাজ করে যাচ্ছেন তা সমাজ সেবার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী আর এখন একজন ব্যক্তি নয় তিনি মুসলিম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন। মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী। বিশেষ অতিথি ছিলেন মুসলিম সমাজ কল্যাণ সংস্থা বাংলাদেশ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির হোসাইনী। এতে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমদ,মাওলানা জামাল উদ্দিন, মাওলানা শিব্বির আহমদ হলদারপুর ,মাওলানা রুহুল আমিন, সমাজ সেবক হাবিবুর রহমান, মুসলিম সমাজ কল্যাণ সংস্থার অর্থ সম্পাদক মাস্টার শফিকুর রহমান চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মোঃ খালেদ আহমদ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত আল­ামা আব্দুল কাইয়ুম জালালাবাদী বলেন, মুসলিম সমাজ কল্যাণ সংস্থা সমাজের অবহেলিত, বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা মানুষের কল্যাণে আত্ম নিয়োগ করেছি শুধুমাত্র আল­াহর সন্তোষ্টি অর্জনের জন্য।আমাদের আর কোন উদ্দেশ্য নেই। তিনি মুসলিম সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com