বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাণিজ্য মেলায় দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

  • আপডেট টাইম রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ শহরের বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসার সময় দুর্বৃত্তদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে। দুর্বৃত্তরা তার পালসার মোটরসাইকেল (হবিগঞ্জ ল-১১-০৫৫৮) নিয়ে গেছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত যুবক জুয়েল মিয়া (২২) শহরের রাজনগর এতিমখানা রোডের বাসিন্দা সদর উপজেলা ভুমি অফিসের কর্মচারী হেলাল মিয়ার পুত্র। আহত সুত্র জানা যায়, দীর্ঘদিন ধরে নাতিরাবাদ এলাকার রুবেল মিয়া, সুজন মিয়া ও শাহনুরের সাথে বিরোধ চলছিল জুয়েলের। গতকাল ওই সময় সে বাণিজ্য মেলা থেকে বের হয়ে আসামাত্র দি রোজেস স্কুলের সামনে উলে­খিতরাসহ ৫-৭ জনের একদল যুবক তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com