শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

আবারও স্বর্ণ পদক প্রত্যাখান করলেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মমিন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জানুয়ারী, ২০১৬
  • ৬১৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি \ ঢাকার ডিপ্রাইভড পিপলস্ রাইটস প্রিজার্ভেশন সোসাইটির জুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ হবিগঞ্জের বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিনকে “দেশবন্ধু স্বর্র্ণপদক-২০১৫ ও সনদ প্রদান এর লক্ষ্যে ২৩ জানুয়ারী শনিবার ৪টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল এর “মেঘনা হল” এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে। আমন্ত্রণপত্রে উলে­খ রয়েছে সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি থাকছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এম, এ, মান্নান (এম.পি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি সিকদার  মকবুল হক, বিচারপতি সৈয়দ আবু কাওসার মোঃ দাবিরুস্বান, বিশিষ্ট আইনজীবি ও মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. মোঃ শাহজাহান, স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন এড. মুহাম্মদ নুরুজ্জামান ও টেলিভিশন অনুষ্টান নির্মাতা শাহ আলম চুন্নু। এ দিকে গত ১৫ জানুয়ারী আমন্ত্রণ পত্র পেয়ে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন “দেশ বন্ধু স্বর্ণপদক-২০১৫ ও সম্মাননা সনদ গ্রহন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি আয়োজক সোসাইটিকে ফ্যাক্স, ই-মেইলে পদক ও সনদ প্রত্যাখান করে মনোয়নের পদ্ধতি ও উদ্দেশ্য অস্বচ্ছ উলে­খ করে পত্র প্রদান ছাড়াও টেলিফোনে অবহিত করেছেন। এ বিষয়ে এক সাক্ষাতকারে চেয়ারম্যান  মুক্তিযোদ্ধা মমিন বলেন অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ও সম্মানীয় ব্যক্তিরা অতিথি থাকছেন তাই কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকেন। তিনি ইতিপূর্বেও ৮টি পদক গ্রহনে বিভিন জাতীয় সংস্থা ও এনজিওর প্রস্তাব প্রত্যাখান করেছেন । তিনি আরও বলেন দেশ ও সমাজে চলছে ক্ষমতা আধিপত্য আর অর্থ উপার্জনের অশুভ প্রতিযোগিতা, পারিবারিক সামাজিক ও জাতীয় সম্প্রীতি ও বন্ধনে অবমূল্যায়ন আর অবক্ষয়, চলছে প্রতিহিংসা। সেখানে ঐ সব সোসাইটির উদ্যোগকে তিনি সৎ উদ্দেশ্য নহে বলে মন্তব্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com