বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বিসিক শিল্পনগরীতে ডিবির অভিযান ॥ ভেজাল পণ্য জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে নকল ও ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে। আর এসবের ফ্যাক্টরী রয়েছে ধুলিয়াখাল শিল্পনগরীতে। স্থানীয়দের অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে শিল্পনগরীতে ফ্যাক্টরী খুলে নকল সাবান, শ্যাম্পু, তেলসহ বিভিন্ন কসমেটিক তৈরি করে এসব শহরের বিভিন্ন বাজারে সয়লাব করছে একটি চক্র। বিনিময়ে নিচ্ছে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে ডিবির ওপর দায়িত্ব দেয়া হয়। সোর্সের মাধ্যমে নিশ্চিত হয় শিল্পনগরীর একটি ফ্যাক্টরীতে নকল ও ভেজাল পণ্য তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে। গতকাল সোমবার দুপুরে ডিবির ওসি একেএম শামীম আহসানের নেতৃত্বে একদল পুলিশ শিল্পনগরীর ওই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে নকল প্যারসুট নারকেল তেল, বিভিন্ন জাতের তেলসহ বিভিন্ন পণ্য জব্দ করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে মালিক ও কর্মচারীরা সটকে পড়ে। এ ঘটনায় ডিবি বাদী হয়ে মামলা দায়ের করবে। ডিবির ওসি জানান, নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com