মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে সাংবাদিক ও পুলিশের গাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৩ \ আদালতে স্বীকারোক্তি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬
  • ৬২৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার আদাঐরের কাছে সাংবাদিক ও পুলিশের গাড়ীতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে কুখ্যাত ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে থানার উপ-পরিদর্শক(এসআই) মমিনুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হল-ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের জালু মিয়ার ছেলে আবুল কাশেম (৩০) একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে জাকির হোসেন (২৪) ও হিরা মিয়ার ছেলে মনির মিয়া (২৫)। গ্রেফতারকৃতদের বুধবার সকালে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করলে তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। ০৬ নভেম্বর ২০১৫ সালের ৬ নভেম্বর  রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোঃ বায়েজিদ, এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্যুারো চিফ পিযুষ কান্তি আচায্য সহ ৪ জন একটি মাইক্রোবাস দিয়ে নাসিরনগর উপজেলার ভুবন এলাকার আব্দুল­াহ হুজুরের বাড়িতে ঔরসে যাবার পথে রাত ১টার দিকে আদাঐর ইট ভাটার নিকট পৌছালে একদল দূর্বত্ত গাড়িটি আটক করে তাদের  কাছ থেকে টাকা পয়সা, স্বণালংকার ও মোবাইল ফোন নিয়ে যায়। এ সময় দূর্বত্তরা তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ ঘটনায় এটিএন বাংলার ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যুারো চিফ পিযুষ কান্তি আচার্য্য বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায় ১২ কুখ্যাত ডাকাত এ ঘটনার সাথে জড়িত এবং ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৩জনের বিরুদ্ধে নাসিরনগর, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক সড়ক ডাকাতির মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com