বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় বাংলাদেশের

  • আপডেট টাইম সোমবার, ১৮ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও সাব্বির রহমানের অলরাউন্ড নৈপূন্যে ৪২ রানে দাপুটে জয় পেয়েছে মাশরাফি বাহিনী। এদিন সাব্বির রহমান ব্যাটহাতে হার না মানা ৪৩ রানের ইনিংসের পাশাপাশি বলহাতে শিকার করেছেন ৩টি উইকেট। অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা পুরস্কারও জিতেছেন এই ডানহাতি অলরাউন্ডার। এ জয়ের ফলে সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।
রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের দেওয়া ১৬৮ রানের জবাব দিতে নেমে দারুণ ওপেনিং জুটির পর হঠাৎ ম্যাচের নিয়ন্ত্রণ হারায় জিম্বাবুয়ে। দলীয় ৫০ রানের মাথায় সিবান্দা ফিরে যাওয়ার পর মাসাকাদজা, উইলিয়ামস এবং মুতুমবামিকে ফিরতে হয়। প্রথম আঘাতটা করেন মাশরাফি। ততক্ষণে জিম্বাবুয়ে ৫০ ছুঁয়েছে। সিবান্দাকে বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় আঘাত সাব্বিরের। অভিজ্ঞ মাসাকাদজাকে ছেঁটে ফেলেন তিনি। বড় শট খেলতে যেয়ে রিয়াদের হাতে ধরা পড়ে যান। উইলিয়ামসকে দ্রুত ফেরান শুভাগত হোম। এরপর মুতুম্বামিকে সৌম্য সরকারের ক্যাচ বানান ওই সাব্বির রহমানই।
৩৫০ থেকে ৬৮ তে যেতে চার উইকেট নাই হয়ে যাওয়ার পর মুরকে নিয়ে ওয়ালার ম্যাচে ফেরার চেষ্টা করেন। ৩৭ রানের জুটিও গড়েন দুজনে। কিন্তু আল-আমিন তাদের সেই ছন্দ কাটেন। ওয়ালারকে (২৯) সৌম্য সরকারের ক্যাচ বানান। এরপর আর মূলত স্বপ্ন দেখা হয়নি জিম্বাবুয়ের। মাদজিভা আসতে না আসতেই মুস্তাফিজের দুর্দান্ত ডেলিভারির সামনে পড়েন। শূন্য রানে ক্লিন বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। শেষ তিন ওভারে জিম্বাবুয়ের দরকার ছিল পঞ্চাশের বেশি। অতিথিরা তার ধারেকাছে পৌঁছাতে না পেরে ৪২ রানের হার বরণ করে।
বাংলাদেশের পক্ষে সাব্বির ছাড়াও মুস্তাফিজুর রহমান ২টি, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন ও শুভাগত হোম ১টি করে উইকেট নিয়েছেন। এর আগে সাব্বির রহমান ও সৌম্য সরকারের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজি গড়ে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সাব্বির ও সৌম্য- দুজনই ৪৩ রান করেন। ৩০ বলে ৩টি ছক্কা ও এক চারে ৪৩ রানে অপরাজিত ছিলেন সাব্বির। আর সৌম্য ৩৩ বলে ৩টি ছক্কা ও ৪টি চারে ৪৩ রান করে আউট হন। এ ছাড়া অপরাজিত ২৭, তামিম ২৩ ও মুশফিক ২৪ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে তাউরাই মুজারাবানি, হ্যামিল্টন মাসাকাদজা ও গ্রায়েম ক্রেমার একটি করে উইকেট নেন। প্রথম ম্যাচের একাদশ নিয়ে আজ মাঠে নামে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে দলে তিনটি পরিবর্তন আনা হয়। এল্টন চিগুম্বুরার পরিবর্তে আজকের ম্যাচে অধিনায়কত্ব করছেন হ্যামিল্টন মাসাকাদজা। বাদ পড়েছেন লুক জংওয়ে ও সিকান্দার রাজা। তাদের পরিবর্তে এই ম্যাচে দলে ঠাই পেয়েছেন রিচমন্ড মুতুম্বামি ও নেভিল মাদজিভা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com