রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বানিয়াচঙ্গে গাড়ীর ধাক্কায় বৃদ্ধা নিহত \ গাড়ী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬
  • ৫৭৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচং-হবিগঞ্জ সড়কের রতœা নামক স্থানে চান্দের গাড়ীর ধাক্কায় হরেন্দ্র চক্রবর্তী (৬২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। সে বানিয়াচং উপজেলার নতুন নোয়াগাও গ্রামের মৃত হরলার চক্রবর্তীর ছেলে। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টায় এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি চান্দের গাড়ী রতœা বাজারে পৌছার পর রাস্তায় দাড়িয়ে থাকা হরেন্দ্র কে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। কিন্তু গাড়ীর চাপায় তার মাথার মগজ বের হয়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেন। এ দিকে গাড়ী থানা হেফাজতে থাকলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত ঘাতক গাড়ী চালকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com