প্রেস বিজ্ঞপ্তি \ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস কমিউনিটি এর (আই.এফ.সি) পক্ষ থেকে নব নির্বাচিত কাউন্সিলর এবং আইএফসি’র উপদেষ্টা গৌতম কুমার রায় ও আইএফসি’র সাবেক সভাপতি শেখ উম্মেদ আলী শামীমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত শনিবার সন্ধ্যায় শহরের পুরানমুন্সেফি এলাকাস্থ আইএফসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদেরকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় আইএফসি’র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় গৌতম ও শামীমকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইএফসি নেতৃবৃন্দ।