সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বাউল গানের নামে জুয়া আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জানুয়ারী, ২০১৬
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জের পারকুল গ্রামে বাউল গানের নামে জুয়ার আয়োজন করায় আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল­াহ এর সভাপতিতে সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা পরিষদের চেয়াম্যান মোঃ আলমগীর চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আনোয়ার হোসেন, টিএইচও ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, থানার অফিসার ইনর্চাজ মোঃ আব্দুল বাতেন খান, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, আনোয়ারুর রহমান, আব্দুল মুক্তাদির চৌধুরী, এডভোকেট জাবিদ আলী, নজরুল ইসলাম, আব্দুল বাতেন, সমর চন্দ্র দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, জাপা সদস্য সচিব মাহমুদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, শেখ ছৈফা বেগম কাকলী প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি, শহরে তীব্র যানজট, বাউল গানের নামে জুয়া খেলাসহ নানা বিষয়ে আলোচনা হয়। আলোচনায় এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে কার্যত পদক্ষেপ নেয়ার জন্য অফিসার ইনর্চাজ নবীগঞ্জ থানা পুলিশকে অনুরোধ করা হয়েছে। এক পর্যায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামে বাউল গানের নামে জুয়া খেলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অনতিবিলম্বে উক্ত বাউল গানের নামে জুয়া খেলা বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com