সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জের দরিদ্র শীতার্তদের জন্য আশার শীতবস্ত্র প্রদান

  • আপডেট টাইম বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬
  • ৪৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জের দরিদ্র শীতার্তদের মাঝে বিতরণের জন্য জেলা প্রশাসনকে শীতবস্ত্র প্রদান করেছে আশা। গতকাল সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানিকভাবে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে আশা সিলেটের জোনাল ম্যানেজার সাজেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিনা আলম। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সিলেট সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও এফএনবি’র প্রতিনিধি বেলাল আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও চ্যানেল আই জেলা প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আশা-হবিগঞ্জ জেলার ডিষ্ট্রিক্ট ম্যানেজার মোঃ কামাল মিয়া চৌধুরী, এনডিসি আলমগীর হোসেন, অ্য্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মিজানুর রশীদ চৌধুরী, আইয়ূব আলী, আশুতোষ চন্দ্র দেব, হুসেন আলী, নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আশা সিলেট জোনের জোনাল ম্যানেজারের নিকট থেকে ২৭৫ টি কম্বল গ্রহন করে ’আশা’  এ মহতি উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন।
প্রসঙ্গত “আশা” সংস্থা প্রতি বছরের ন্যায় চলতি বছরে ও দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য ২৬টি জেলায় মোট ২২লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন। এর মধ্যে হবিগঞ্জকেও অন্তর্ভূক্ত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com