রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

বাহুবলের পুটিজুরীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৬৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার শেওরাতলী থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের পরিচয় উদ্ধারে পুলিশকে হিমশিম খেতে হয়। গতকাল সোমবার সকাল ৯টার দিকে পুটিজুরী ইউনিয়নের উলে­খিতস্থানে সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুটিজুরী পুলিশ ফাঁড়িতে খবর দেয় জনতা। পরে ইনচার্জ গৌরাঙ্গ কুমার বসুর নেতৃত্বে একদল পুলিশ লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় স্থানীয় লোকজন ওই লাশটি একই উপজেলার সরফরাজপুর গ্রামের সাজন মিয়ার পুত্র সিএনজি চালক জুয়েল মিয়ার হিসেবে চিহ্নিত করে। পুলিশ তার পিতা সাজন মিয়াকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌছে প্রথমে তার ছেলে দাবি করলেও পরে ছেলেকে ফোন দিয়ে নিশ্চিত হন এটি তার ছেলের লাশ নয়। নিরূপায় হয়ে পুলিশ দুপুরে পরিচয়বিহীন ওই লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com