বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে অতিরিক্ত সেশন ফি আদায় শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০১৬
  • ৪৭১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি \ চুনারুঘাটের শাকির মোহাম্মদ  উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গতকাল সোমবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মফস্বল শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত সেশন ফি বাবদ ৫শ টাকা হলেও উপজেলার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হক চৌধুরী ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে ৭শ ৪০ টাকা করে আদায় করছেন। এনিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। গতকাল সোমবার সকাল ১১টায় এ নিয়ে শত শত শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন অভিভাবক সবুজ তরফদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, মামুন তরফদার, শিক্ষার্থী ফেরদৌস আরা, লাকী বেগম, জান্নাত আরা প্রমুখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিচ্ছেন। তারা অনতিবিলম্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।
প্রধান শিক্ষক শামছুল হক চৌধুরী বলেন, ম্যানেজিং কমিটির সিন্ধান্ত মোতাবেক আমি অতিরিক্ত ফি আদায় করছি। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক বলেন, আমি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com