মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

কারারুদ্ধ জিকে গউছ তৃতীয় বারের মতো মেয়র নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০১৫
  • ৯১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে কারারুদ্ধ বিএনপি নেতা জি কে গউছ ৩য় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। আর তার সাথে হাড্ডাহাডি লড়াই করে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মিজান। হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১০ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব জিকে গউছ। নিকটতম প্রতিদ্ব›িদ্ব আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মিজানুর রহমান মিজান পেয়েছেন ৯ হাজার ২৬৪ ভোট। আর নৌকা প্রতীক নিয়ে IMG_2662আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম ৭ হাজার ৪০৩ ভোট পেয়েছেন।
গতকাল সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হলেও দুপুরে জেলা পরিষদ, বিকেজিসি ও পিটিআই কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটে। জেলা পরিষদ কেন্দ্রে ৭১ টিভির প্রতিবেদক ফারহানা রহমান হামলার শিকার হন। এ সময় জেলা পরিষদ কেন্দ্রে কিছু সময় ভোট গ্রহন স্থগিত থাকে। এর পর পরই বিকেজিসি কেন্দ্রে শুরু হয় হট্টগোল। এ কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর লোক ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে।  পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে ভোট গ্রহণ শুরু হয়। পরে পিটিআই কেন্দ্রে উত্তেজনা দেখা দিলে পুলিশ কয়েক রাউন্ড ফাকা গুলিশ ছুড়ে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পুলিশ সুপারসহ সংশ্লিষ্টরা জেলা পরিষদের ভেতরে প্রবেশ করা মাত্রই কে বা কারা ভোট কেন্দ্রের ছাদের উপর পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ১ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আবুল হাসিম, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহির উদ্দিন, ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর দিলীপ দাস, ৪নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জুনেদ মিয়া, ৫নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর গৌতম কুমার রায়, ৬নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ নুর হোসেন, ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আলমগীর মিয়া ও ৯ নং ওয়ার্ডে নতুন মুখ উম্মেদ আলী শামীম।
মহিলা সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর পিয়ারা বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর খালেদা জুয়েল এবং ৭, ৮ ও ৯ অর্পণা পাল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com