বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সকল প্রকার প্রচারনা শেষ হচ্ছে আজ \ হবিগঞ্জের ৫ পৌরসভার ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকেই ঝুঁকিপূর্ণ

  • আপডেট টাইম সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ প্রথমবারের মতো পৌরসভার মেয়র পদে দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া নির্বাচনে প্রচারণার সময় আজ শেষ হচ্ছে। বিধি অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ করতে হবে। তাই আজ ২৮ ডিসেম্বর (সোমবার) দিবাগত মধ্যরাতে প্রার্থীদের সব ধরনের প্রচারণা বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভোট গ্রহণের শেষের পরবর্তী ৪৮ ঘণ্টাও কোনো মিছিল-শোডাউন করা যাবে না। এছাড়া গতকাল রবিবার মধ্য রাত থেকে ৩০ ডিসেম্বর রাত ১২ টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে অনুমতি সাপেক্ষে সংবাদপত্র ও আইন শৃংখলা রক্ষার কাজে ব্যবহৃত গাড়ি চলতে পারে। এছাড়া ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল নিষেধ করা হয়েছে।
গতকাল জেলা তথ্য অফিস থেকে এ সংক্রান্ত বিধি নিষেধ প্রচারে মাইকিংও করা হয়েছে। এদিকে পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে নির্বাচনী এলাকায় রবিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাত থেকে মাঠে নামছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সূত্র।
জানা গেছে, ৫ পৌরসভার ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকেই ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে হবিগঞ্জের জেলা প্রশাসন। গতকাল রাতেই বিজিবি হবিগঞ্জে এসে পৌছেছে। তাদেরকে শহরে টহল দিতেও দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com