মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জের ইনাতগঞ্জে গাঁজা ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি \ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজার থেকে ৪০ পুরিয়া গাঁজাসহ আবু তাহের (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মৃত আশিক উল­ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নগরকান্দি (সওলারপাড়) গ্রামের আব্দুর রহমান ওরপে গেদা মিয়ার পুত্র আব্দুল আলীর কাছ থেকে গ্রেফতারকৃত আবু তাহের প্রতিদিন ২০ পুরিয়া গাঁজা ক্রয় করে এনে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত স্থানীয় বান্দের বাজারে গাঁজা সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে থাকে। তার এই রমরমা ব্যবসা দীর্ঘদিন ধরে চলে আসছে বলে পুলিশ জানায়। গত কয়েকদিন যাবত সে পুলিশের নজরদারীতে ছিল। গত শনিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ধর্মজিৎ সিনহা সঙ্গীয় ফোর্স নিয়ে বান্দের বাজার থেকে আবু তাহেরকে আটক করেন। পরে তল­াশি চালিয়ে তার শরীরে থাকা জ্যাকেটের আটটি পকেট থেকে ৪০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এসআই ধর্মজিৎ সিনহা সত্যতা নিশ্চিত করে বলেন, আবু তাহেরের সাথে গড ফাদার আব্দুল আলীকেও মামলায় আসামী করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com