শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাসযোগ্য হবিগঞ্জ পৌরসভা গড়তে সর্বাত্বক সমর্থন দিন-মেয়র প্রার্থী সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫
  • ৬০৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম তার স্বাদ পুরোপুরি বোঝার আগেই বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পেছনে টেনে নিয়েছিলো কুচক্রী পাকিস্তানের প্রেতাত্মারা। আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের চওড়া মহাসড়কে হাটছে বাংলাদেশ। তিনি হবিগঞ্জের নানা উন্নয়ন কর্মকান্ডের বর্ণনা দিয়ে হবিগঞ্জ পৌরসভায় নাগরিক সুবিধা নিশ্চিতে পিছিয়ে থাকার কথা উল্লেখ করে পৌরসভার কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসাবে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
গতকাল গরুর বাজার সওদাগর কৃষ্ণধন সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং আব্দুল আউয়ালের পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বরের র‌্যালী ও আলোচনা সভা সফলে প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন অ্যাডঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী টিপু, মোঃ শরিফ উল­াহ, জেলা জিপি অ্যাডঃ আফিল উদ্দিন, মশিউর রহমান শামীম, অ্যাডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, হুমায়ুন কবির রেজা, জেলা বোরহান উদ্দিন আহমেদ, অমল কুমার দাস পলাশ, নুরুল আমিন ওসমান প্রমুখ। বক্তারা ১৫ ডিসেম্বরের জেলা আওয়ামী লীগের কর্মসূচীকে সফল করে আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে বিজয়ের মাসকে অর্থবহ করে তোলার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com