বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সরকারী জায়গা দখলে নিষেধ দেয়ায় এসি ল্যান্ডকে হুমকি ও হামলার চেষ্টা \ উমেদনগরের ২ যুবককে ১ বছর করে কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে \ বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে হুমকি ও হামলার চেষ্টার অভিযোগে ২যুবককে ১বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন-উমেদনগর গ্রামের বিলাল মিয়ার ছেলে আব্দুল ছালাম ও একই গ্রামের  বেদন মিয়ার ছেলে আব্দুল কবির। হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডোবা এলাকায় রাস্তার পাশে সরকারী জমি দখলে নিষেধ করায় এসি ল্যান্ডকে হুমকী ও তার উপর হামলার চেষ্টা চালায়। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে।
baniachong pic 8-12-15 copy.jpgsaসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে কালারডোবা এলাকায় ১ একর ৩০ শতক সরকারী জমি আব্দুল ছালাম ও আব্দুল কবিরসহ আরো কয়েকজন মিলে দখলে নিয়ে কয়েক দিন ধরে মাটি ভরাট কাজ শুরু করে। গত বুধবার ও বৃহস্পতিবার ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা নিরঞ্জন দেব ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট না করার জন্য দখলদারকে নিষেধ করেন। নিষেধ অমান্য করে দখলদাররা মাটি ভরাট কাজ অব্যাহত রাখে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বানিয়াচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরজমিনে ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাট কাজ বন্ধ করার জন্য নিষেধ দেন। এ সময় দখলদাররা সহকারী কমিশনার (ভূমি)কে হুমকি দেয় এবং এক পর্যায়ে হামলার চেষ্টা করে। সহকারী কমিশনার তাৎক্ষনিক ঘটনাটি বানিয়াচং থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে ছুটে আসেন। এ সময় আব্দুল ছালাম ও আব্দুল কবিরকে পুলিশ আটক করে এবং সুহেলসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে সুবিদপুর ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমান আদালত স্থাপন করে উলে­খিত ২জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ রায়হানুল হারুন।
এছাড়া পালিয়ে যাওয়া সুহেলসহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক মুহাম্মদ রায়হানুল হারুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com