শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

মাধবপুর ও চুনারুঘাটে ১৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- সোমবার ভোররাতে ধর্মঘর সীমান্ত ফাঁড়ি’র সুবেদার আবু হানিফের নেতৃত্বে বিজিবি টহলদল উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ভারতীয় মদ, তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার সেলিম উল্যাহ’র নেতৃত্বে বিজিবি টহলদল চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৫৮ বোতল ভারতীয় মদ, হরষপুর সীমান্ত ফাঁড়ি’র নায়েক সুবেদার আঙ্গুর মিয়ার নেতৃত্বে বিজিবি টহল দল দারিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এছাড়া চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্ত ফাঁড়ি’র হাবিলদার এবাদত হোসেনের নেতৃত্বে বিজিবি টহল দল গুইবিল মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ এবং বাল­া এলাকায় অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com