বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পশ্চিমা কালচারে মেতে উঠেছে হবিগঞ্জ \ শহরের বিলাসবহুল হোটেল ও একাধিক আবাসিক ভবনে চলছে দেহ ব্যবসা

  • আপডেট টাইম শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫
  • ১১২৯ বা পড়া হয়েছে

এম এ আই সজিব \ পশ্চিমা কালচারে মেতে উঠেছে হবিগঞ্জ। শহরের বিলাসবহুল হোটেল ও একাধিক আবাসিক ভবনে চলছে জমজমাট দেহ ব্যবসা। বিলাস বহুল হোটেল, ছোটখাট হোটেল, বিভিন্ন বাসা-বাড়িতে বাড়া নিয়ে স¤প্রতি দেহ ব্যবসা জমজমাট হয়ে উঠে। এ সব হোটেল ও বাসায় পুলিশের নজরধারী না থাকায় কল গার্ল ও খদ্দেররা নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছে অপরাধিরা। এতে করে কতিপয় হোটেল মালিক, ম্যানাজার ও ওই ব্যবসার সাথে জড়িত বাসার লোকজন বানিজ্য করছে হাজার হাজার টাকা। স¤প্রতি হবিগঞ্জ শহরের ফুটপাত ও কয়েকটি হোটেলে পুলিশ অভিযান চালিয়ে খদ্দেরসহ কলগার্লদের আটক করে। এর পরিবর্তন হয় নিম্নমানের হোটেলের দেহ ব্যবসা। তারা নতুন স্থান নির্ধারন করে বিলাসবহুল হোটেল ও আবাসিক কিছু ভবনে শুরু হয় দেহ ব্যবসা। হবিগঞ্জ শহরের শীতাতপ নিয়ন্ত্রিত যে কয়টি বিলাসবহুল হোটেল রয়েছে এর মধ্যে অধিকাংশ হোটেলেই এসব ব্যবসা চলছে বলে অভিযোগ করেন ওই হোটেল এলাকার বাসিন্দারা। দেহ ব্যবসায় জড়িয়ে পড়ছেন প্রবাসীর স্ত্রী, বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সের যুবক-যুবতিরা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, হোটেল মালিক, ম্যানাজার ও বাসায় বসবাসকারী ওই লোকজনকে মোটা অংকের টাকা দিয়ে এসব অপকর্ম করা হয়ে থাকে। ওই সকল কলগার্লদের সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার থাকে হোটেল মালিক, ম্যানেজারদের কাছে। আর এ ব্যবসা চালিয়ে যেতে পুলিশের কতিপয় কিছু সদস্যকে দেয়া মাসিক উৎকুচ। কলগার্লদের সাথে সখ্যতা রয়েছে খোদ পুলিশের কিছু নামধারী সোর্সদের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com