মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হল বিয়াম ল্যাবরেটরির স্কুল দিবস

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৫৭৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিজয় দিবস আর স্বাধীনতা দিবসের ডিসপ্লেতে প্রথম হওয়া এবং বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসপ্লের দায়িত্ব পাওয়া যে কঠিন সাধনার ফসল তা আবারও প্রমাণ করল হবিগঞ্জ জেলার একমাত্র ইংলিশ মিডিয়াম বিয়াম ল্যাবরেটরি স্কুল। বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশে স্কুল দিবস উদযাপন করে হবিগঞ্জ শহরবাসীকে তাক লাগিয়েছে তারা।
গতকাল  সকালে স্কুল দিবস উপলক্ষে হবিগঞ্জ শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয় বিয়াম ল্যাবরেটরি স্কুলের পক্ষ থেকে। র‌্যালিতে ক্ষুদে শিক্ষার্থীদের 20কেউ  মুক্তিযোদ্ধা, কেউ গৃহবধু, কেউ পাহাড়ী কণ্যা আবার কেউ সেজেছিলেন  ফুলপরি। আর আকর্ষনীয় সাজে সজ্জিত করা ভ্যানগাড়ীতে করে নিজ স্কুলের পক্ষে মুহুর্মুহু শ্লোগান তুলে তারা। গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় অবস্থিত বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামন থেকে র‌্যালিটি বের হয়ে শহররের বেবিস্ট্যান্ড, চৌধুরী বাজার, পিটিআই রোডসহ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মনীন্দ্র কিশোর মজুমদার। ক্ষুদে শিক্ষার্থী আর শিক্ষকদের সাথে সারা শহর প্রদক্ষিণে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুলতান আলম ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা। স্কুল দিবস সফল করায় সবাইকে ধন্যবাদ জানান বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা রওশন সুলতানা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com