মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

বিএনপি জামায়াতের ধ্বংসাত্বক রাজনীতির প্রতিবাদে বাহুবলে যুবলীগের সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
  • ৬৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি জামায়াতের ধ্বংসাত্বক রাজনীতির প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে বাহুবল উপজেলার যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বিকালে মিরপুর বাজারে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
বাহুবল উপজেলা যুবলীগের সভাপতি অলিউর রহমান অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারা মিয়ার পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ নেওয়াজ মিলাদ গাজী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি হাসান চৌধুরী, হিমসিম, বাহুবল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী। সভায় বক্তব্য রাখেন, আব্দুল জলিল, মোজাহিদ, দেওয়ান মনজু, শাহেদ, আব্দুল কাইয়ূম, টেনু মিয়া, আব্দুল হাই, আফতাব উদ্দিন, সাইফউদ্দিন, বশির মিয়া, রশিদ মিয়া, ফারুক মিয়া প্রমূখ।
বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে যে ধ্বংসাত্বক রাজনীতি শুরু করেছে যুবলীগের নেতাকর্মীকে তা প্রতিহত করতে হবে। আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com