বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন ৭ মেয়র ও ৪৮ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৮০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ শায়েস্তগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে ৫৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি প্রার্থী বর্তমান মেয়র ফরিদ আহমদ অলি, আওয়ামী লীগ প্রার্থী মোঃ ছালেক মিয়া, সতন্ত্র বিএনপি নেতা আব্দুল মজিদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা আতাউর রহমান মাসুক, রকিব আহমেদ ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, কামাল আহমেদ ও ন্যাশনাল পিপলস পার্টির খালেতা বেগম।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডে পুর্ণিমা রানী বর্ধন পূজা, নাজমা আক্তার, মোছাঃ আয়েশা, মোছাঃ রেহেনা তরফদার, রীনারানী সুত্রধর. মোছাঃ কাজল বেগম ও আছমা আক্তার। ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মাজেদা খাতুন, রাহেনা খাতুন, আফসানা ডলি, শিউলী বেগম, জেসমীন আক্তার ও তুলনা আক্তার চৌধুরী। ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে তহুরা খাতুন ও মফিয়া বেগম।
সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন ১নং ওয়ার্ডে আব্দুল আজিজ, মর্তুজ আলী, মাখন মিয়া, রজব আলী, আব্দুস শহীদ ও আহমেদ আলী। ২নং ওয়ার্ডে আসম আফজল আলী ও আব্দুল জলিল। ৩নং ওয়ার্ডে মোঃ মাসুক মিয়া ও মাসুদুজ্জামান মাসুদ। ৪নং ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন ও মুখলিছ মিয়া। ৫নং ওয়ার্ডে সিপন মিয়া, ইছন মিয়া, আব্দুল গফুর ও শাহ মোঃ এমরান। ৬নং ওয়ার্ডে আফজল মিয়া, নজরুল ইসলাম, আব্দুল হক, নোয়াব আলী ও আবু আহমদ বেলু চৌধুরী। ৭নং ওয়ার্ডে তাহির মিয়া খান, এম এ আহাদ, শফিকুল আলম ও বাবুল মিয়া। ৮নং ওয়ার্ডে জুনায়েদ মিয়া, তৌহিদুল হক, আবু তাহের তালুকদার, খায়রুল আলম ও টিএম আফজাল হোসেন। ৯ নং ওয়ার্ডে আব্বাস উদ্দিন, সপ্তম পাল চৌধুরী ও সাইদুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com