বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটের মেয়র পদে ৪ জনসহ ৬৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

  • আপডেট টাইম শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫
  • ৪৯৬ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে \ চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৫টায় পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রির্টানিং অফিসার এর কার্যলয়ে মনোনয়ন পত্র জমা দেন প্রার্থীরা। এদিকে জাতীয় পার্টি (জাপা)’র মনোনিত প্রার্থী আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল ৫টা ২৬ মিনিটে মনোনয়ন পত্র জমা দিতে গেলে তা নির্বাচন অফিসার গ্রহন করেননি।
মেয়র পদে যারা মনোনয় পত্র জমা দিয়েছেন তারা হলেন- বিএনপি মনোনিত ও বর্তমান মেয়র মোঃ নাজিম উদ্দিন সামছু, আওয়ামীলীগ মনোনিত মোঃ সাইফুল আলম রুবেল, স্বতন্ত্র এস.কে ইফতেখারুল গনি ও মীর সায়েব আলী।
কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে তাজুল ইলাম কাজল, সৈয়দ বজুলর রশিদ, মোঃ শামীম লস্কর, মোঃ ফারুক মিয়া, হাজী মোঃ আঃ রহমান, মোস্তাফিজুর রহমান তালুকদার, রমিজ আলী, ২নং ওয়ার্ডে মোঃ তাজুল ইসলাম, মোঃ আব্দুল হান্নান, মোঃ ফারুক উদ্দিন, মোঃ আঃ রশিদ, মোঃ আকতার আলী, ৩নং ওয়ার্ডে মোঃ রইছ উল­া, মোঃ আহাদ আলী, মোঃ মারুফ মিয়া চৌধুরী, মোঃ রহম আলী, মোঃ রুশন আলী মীর, আঃ রহমান তালুকদার, ৪নং ওয়ার্ডে মোঃ ইমদাদুল হক সেলিম, মোঃ হাবিব উল­া, মোঃ আব্দুল শহিদ, অসিম কুমার দেব, মোঃ আব্দুল হক, মোঃ ইছাক মিয়া, ৫নং ওয়ার্ডে সৈয়দ মাসুদুর রহমান, আঃ খালেক, আলাই মিয়া, মোঃ ছিদ্দিক আলী, মোঃ মহিবুল হাসান, মোনায়েম চৌধুরী, ৬নং ওয়ার্ডে মোঃ কদ্দুছ আলী, মোঃ শফিক মিয়া, মোঃ মরতুজ আলী, সোঃ আমির আলী, মোঃ আব্দুল জলিল, ৭নং ওয়ার্ডে কামাল উদ্দিন মিলন, রুশন আলী, আরজু মিয়া, আছকির মিয়া ভান্ডারী, আলী, ৮নং ওয়ার্ডে হরমুজ আলী, মোঃ ওয়াহেদ আলী, মোঃ লাল মিয়া, শেখ মোঃ সাইফুল ইসলাম, শফিক মিয়া, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আব্দুল হামিদ, আঃ হান্নান ও ৯নং ওয়ার্ডে মোঃ ইউনুস আলী, মোঃ সামছুল হক, মোঃ কতুব আলী।
সংরক্ষিত মহিলা প্রার্থীরা হচ্ছেন-মোছাঃ রাহেনা খাতুন, মোছাঃ শাহেনা খাতুন, মোছাঃ জেসমিন আক্তার, মীর সুফিয়া আমিন বেবী, মোছাঃ সেলিনা আক্তার, ফেরদৌস বকুল, মোছাঃ আমিনা খাতুন, মোছাঃ রোকেয়া হক, দীপ্তি রাণী দাস, মোছাঃ মাসকুর বেগম, মোছাঃ জেছমিন আক্তার, মোছাঃ আয়েশা আক্তার, মোছাঃ ছালেহা খাতুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com