বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ শায়েস্তাগঞ্জে হেডফোনে গান শুনে পথ চলার সময় ট্রেনের ধাক্কায় নারী নিহত মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে এমপি সৈয়দ ফয়সল ॥ কাউকে মিথ্যা মামলায় হয়রানি করা হবে না তবে কেউ অন্যায় করলে কঠোর হাতে দমন করা হবে হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছেন পৌরসভার প্রশাসক দরিদ্রদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব গোলাম আহমদ ফাউন্ডেশন আবারো আলোচনায় কিশোর গ্যাং শহরে বিভিন্ন অফিস এলাকায় উৎপাত শায়েস্তাগঞ্জে চাঁদাবাজির ঘটনায় মামলা ॥ দুই যুবক কারাগারে নবীগঞ্জে তালুকদার ফাউন্ডেশনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি বৃদ্ধা শাশুড়ী শায়েস্তাগঞ্জে গাড়ি আটকে চাঁদাবাজি সেনাবাহিনীর অভিযানে আফিল আটক

বাহুবল সদর ইউপি চেয়ারম্যান নজমুল চৌধুরীর জানাযায় মুসল­ীর ঢল

  • আপডেট টাইম সোমবার, ৩০ নভেম্বর, ২০১৫
  • ৬৮৩ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি \ বাহুবল উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নজমুল হোসেন চৌধুরীর জানাযায় হাজার হাজার মুসল­ীর সমাগম ঘটেছে। সিলেট বিভাগের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃৃতিক ও পেশাজীবীদের উপস্থিতিতে উপজেলা পরিষদের বিশাল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। গতকাল রবিবার বেলা ২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই বরেণ্য রাজনৈতিক ব্যক্তির জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আবু জাহির, সুনামগঞ্জের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জের পিপি এডঃ আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আবু তাহের, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক ব্যক্তিত্ব সহ এলাকার হাজার হাজার মুসল­ী। সকাল থেকে মরহুম নজমুল হোসেন চৌধুরীর নামাজে জানাযাকে কেন্দ্র করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান সহ স্থানীয় লোকজন বাহুবল সদরে আসতে থাকেন। এক পর্যায়ে জানাযার নির্ধারিত স্থান উপজেলা পরিষদ মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠে। বিশাল এ জানাযা নামাজে ইমামতি করেন বরেণ্য ইসলামী চিন্তাবিদ বাহুবল কাসিমুল উলুম মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মনির উদ্দিন। ইউপি চেয়ারম্যান নজমুল হোসেন চৌধুরী গত শনিবার রাত সোয়া ৯টায় ঢাকা থেকে ফেরার পথে নরসিংদী নামকস্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com