সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

বেকার সমস্যা দূরীকরণে কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা নিব-মেয়র প্রার্থী এমরান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ পৌরসভার উদ্যোগে বেকার সমস্য দূরীকরণে কম্পিউটার, সেলাই, ড্রাইভিং সহ বিভিন্ন কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা নিব। গতকাল সোমবার সকালে হবিগঞ্জের জঙ্গল বহুলা এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে পৌর মেয়র প্রার্থী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান গণ সংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময়ের সময় এ কথা বলেন। তিনি নিজের পক্ষে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরীর জন্য সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানান এবং পৌরবাসীর উন্নয়নে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। গণ সংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, জনাব আলী, এস এম আউয়াল, মুকিম চৌধুরী, আব্দুল গাফ্ফার চৌধুরী সোহেল, ছাত্রনেতা সৈয়দ আজহারুল হক বাকু, আঃ রেজ্জাক, নাসির উদ্দিন, আব্দুল আহাদ আনসারী, কামাল শিকদার, কাউছার আহমেদ জাবেদ, মীর দুলাল, শেখ ফেরদৌস আহমেদ, আলী রেজা উজ্জল, তাহির মিয়া, আলমপনা চৌধুরী মাসুদ, শফিকুল ইসলাম, গোলাপ মিয়া, উজ্জল মিয়া, রাসেল মোল­া, আবুল বাশার জুমন, জুয়েল আহমেদ, জানু মিয়া, রাশেদুজ্জামান রকি প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com