সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

আজমিরীগঞ্জে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৫৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে ৩ মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে নিহতের লাশ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ওই উপজেলা শিবপাশা গ্রামের দরিদ্র আব্দুস সাত্তারের কন্যা হুসনা আক্তার (২৪) কে প্রায় ৬ মাস পূর্বে পাশ্ববর্তী পশ্চিমভাগ গ্রামের মৃত আব্দুল কদ্দুছ মিয়ার পুত্র সিবাজুল মিয়া (৩০) এর নিকট বিয়ে দেয়। বিয়ে পর থেকে হুসনা’র স্বামী যৌতুকের জন্য তাকে মারপিট করতো। এর মধ্যে হুসনা আক্তার ৩ মাসের অন্তঃস্বত্ত্বা ছিল।
নিহত হুসনা আক্তারের ভাই জাহেদ মিয়া জানান, গত রবিবার রাত সিবাজুল তার বোন হুসনা আক্তার বেধড়ক মারপিট করলে সে মারা যায়। খবর পেয়ে সকাল ১০ টার দিকে সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। পরে এ ব্যাপারে নিহত হুসনা আক্তারের বাবা আব্দুস সাত্তার আজমিরীগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
আজমিরীগঞ্জ থানার ওসি জানান, নিহতের গলায় কালো চিহ্ন রয়েছে। এতে সন্দেহ হয় তাকে হত্যা করা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনার পর থেকে নিহতের স্বামী ও স্বজনরা পলাতক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com