রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে মাধবপুরের মেম্বার টেনা’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৫ নভেম্বর, ২০১৫
  • ৫১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে এলজিএসপি, টিআরসহ বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে নাছির আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আদাঐর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনা ২০১৪-১৫ অর্থ বছরের ওয়ার্ডের উন্নয়নে বরাদ্ধ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্বসাতসহ মেহেরপুর কবরস্থান, রাস্তার মাটি বরাটের ১০ টন চাল, নুর রহমান মিয়ার বাড়ির রাস্তার উন্নয়নের ২টন টিআর চাল অনিয়মের মাধ্যমে দুর্নীতি করে আত্মসাত করেন। এছাড়াও মনতলা-মাধবপুর সড়কের সুলতানপুর পয়েন্ট থেকে কবরস্থান পর্যন্ত প্রায় ৩’শ ফিট রাস্তার ইট সলিং এর জন্য ২০১৪-১৫ অর্থ বছরের এলজিএসপির ২ লাখ ২৫ হাজার টাকা বরাদ্ধ হয়। উক্ত রাস্তায় নিম্ন মানের কাজ করে অধিকাংশ অর্থ আত্মসাত করে। স্থানীয় ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ফুলবানু ও ৮নং ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনা যোগসাজসে নি¤œ মানের কাজ ও অনিয়মের মাধ্যমে এ প্রকল্পের টাকা আত্মসাত করেছে। এ অনিয়মের প্রতিকার ছেয়ে এলাকাবাসীর পক্ষে নিজাম উদ্দিন খাঁন ও আবু তাহের মিয়াসহ এলাকার অনেকে বাদী হয়ে ইতিপূর্বে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে পৃথক অভিযোগ দায়ের করেছেন। তবে এ ব্যপারে ওয়ার্ড সদস্য জহির উদ্দিন টেনার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com