মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

টমটমের নাম্বার নিয়ে চলছে হবিগঞ্জ পৌরসভার কতিপয় কর্মচারীর ব্যাণিজ্য ম ॥ লাইনে দাড় করিয়ে পেছনের দরজা দিয়ে বিক্রি

  • আপডেট টাইম বুধবার, ১১ নভেম্বর, ২০১৫
  • ৭৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ টমটমে নাম্বার নিয়ে চলছে পৌর কর্মচারীদের বিভিন্ন ধরণের জালিয়াতি এমন অভিযোগ তুলছেন টমটম চালকরা।
সরজমিনে দেখা যায়, গতকাল পৌরসভায় লাইনে দাড়ানো চালকদের দাড় করিয়ে রেখে পিছন দিকের একটি দরজা দিয়ে কতিপর কিছু অসাধু পৌর কর্মকর্তা ও কর্মচারীরা মোটা অংকের টাকা দিয়ে টমটমে নাম্বার প্লেট বিক্রি করে দিচ্ছে। এমন সময় বিষয়টি কয়েকজন টমটম চালকের নজরে আসে। এক পর্যায়ে টমটম চালকরা বিষয়টি নিয়ে হট্রগোল শুরু করে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ সময় কয়েকজন চালক জানায়, আমরা রাত ৪টা থেকে লাইন ধরে বসে আছি আর ওই সব কর্মকর্তা-কর্মচারীরা লুকিয়ে অনেক চালকের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে অন্যান্যদের কাছে বিক্রি করে দিচ্ছে।
একটি সূত্র জানায়, ওই অসাধু কর্মচারীরা প্রায় প্রতিদিনই চালকদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা নিয়ে নাম্বার বিক্রি করে দিচ্ছে। মাত্র ২ হাজার টাকার সরকারী ফি’র স্থলে ৮ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আবার নাম্বার প্লেট লাগাতেও নিচ্ছে ৫০ থেকে ৬০ টাকা যা সম্পূর্ণ অবৈধ। এভাবে অবৈধ কর্মকান্ড চালিয়ে হবিগঞ্জ পৌরসভার কয়েকজন কর্মকর্তা ও কর্মচারি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন।
এ ব্যাপারে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম এর সাথে ফোনে আলাপ যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com