বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের মিহির কুমার রায় মিন্টুর শয্যা পাশে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ

  • আপডেট টাইম রবিবার, ৮ নভেম্বর, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বর্তমান উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম স্থানীয় সংগঠক ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে সংজ্ঞানহীন মিহির কুমার রায় মিন্টুকে দেখতে যান উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তারা মিন্টু বাবুর শয্যা পাশে গিয়ে কিছু সময় কাটান এবং তার শারিরিক ও চিকিৎসার খোঁজ খবর দেন। শেষে সবাই মিন্টু বাবুর আশু রোগ কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগ নেতা সুমঙ্গল দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক শাহ রিজভী আহমেদ খালেদ, রবীন্দ্র কুমার পাল ও নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ¦ গোলাম রসূল চৌধুরী রাহেল।
উল্লেখ্য, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু গত ১৬ অক্টেবর থেকে ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে সংজ্ঞানহীন অবস্থায় সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে বর্তমানে নবীগঞ্জ শহরের শান্তিপাড়াস্থ তার নিজ বাস ভবনে চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com