শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ১ নভেম্বর, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড গঠন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় প্রতিনিধি শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রাঃ) এর সুযোগ্য নাতি হযরত মাওলানা গোফরান আহমদ চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা এম হাসান আলী, আঞ্জুমানে আল ইসলাহ ইউকে লেস্টার শ্যায়ার শাখার সহ-সভাপতি শাহ্ হাবিবুর রহমান বেলায়েত, জেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মুফতি এম এ মজিদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-শিক্ষা সম্পাদক লিয়াকত আলী তালুকদার, হবিগঞ্জ জেলা তালামীযের সভাপতি মোঃ আব্দুল মুহিত রাসেল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহেদুল ইসলাম, প্রচার সম্পাদক নাছির উদ্দিন, বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন পারভিন চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ শাহ্ ফয়সল আহমদ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে হাফিজ আব্দুল কাইয়ূমকে সভাপতি, হাফিজ শাহ্ ফয়সল আহমদকে সাধারণ সম্পাদক ও ফয়লস আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৩০ সদস্য বিশিষ্ট হবিগঞ্জ জেলা ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড’র কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার মাওলানা গোফরান আহমদ চৌধুরী।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন-সহ-সভাপতি হাফিজ রুহুল আমিন চৌধুরী, হাফিজ আব্দুস সামাদ, সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ এরশাদুল আলম আব্দাল, অর্থ সম্পাদক হাফিজ আশরাফুল ইসলাম, সহ-অর্থ  সম্পাদক হাফিজ গিয়াস উদ্দিন তালুকদার, প্রচার সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী, সহ-প্রচার সম্পাদক হাফিজ মহিউদ্দিন, অফিস সম্পাদক হাফিজ নজরুল ইসলাম, সহ-অফিস সম্পাদক হাফিজ মানিক চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুল বাছির, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফিজ জাবের আহমেদ। সদস্যগণ হলেন-হাফিজ আব্দুস সামাদ, হাফিজ আব্দুল মান্নান, হাফিজ জাকির হোসাইন, হাফিজ বেলাল আহমদ, হাফিজ আবুল কাশেম খান, হাফিজ জাহিদ হাসান, হাফিজ সাজ্জাদুর রহমান আল-হাসান, হাফিজ লোকমান আহমদ, হাফিজ মতিউর রহমান, হাফিজ কামাল উদ্দিন, হাফিজ জাবেদ তালুকদার, হাফিজ কয়েস আহমদ, হাফিজ শরীফ উদ্দিন, হাফিজ হারুনুর রশিদ, হাফিজ হেলাল আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com