বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভা আয়োজিত ‘পানির কর ও পৌরকর মেলা’র প্রথম দিনে কর আদায় ১১ লাখ ৮৮ হাজার ৭ শ টাকা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০১৫
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভা আয়োজিত ‘পানির কর ও পৌরকরমেলা’ প্রথম দিন কর আদায় হয়েছে ১১ লাখ ৮৮ হাজার ৭ শ টাকা। তার মধ্যে পৌর কর ১১ লাখ ৪১ হাজার ৫ শ টাকা এবং পানির কর ৪৭ হাজার ২ শ টাকা। আদায়কৃত পৌরকরের মধ্যে বেসরকারী পৌরকর ৬ লাখ ১৬ হাজার ৫শ এবং সরকারী পৌরকর ৫লাখ ২৫ হাজার টাকা। প্রথম দিনে মেলার মোট কর আদায়কারী ৬শ ২ জন। তার মাঝে পৌরকরদাতা ৫শ ৭২ জন এবং পানির বিল পরিশোধকারী ৩০ জন। মেলায় চলতি পৌরকরে ১০ শতাংশ রিবেট সুবিধা এবং পানির বিলে সারচার্জ মওকুফ করা হচ্ছে বলে জানিয়েছে পৌরকর্তৃপক্ষ। শেষ দিনে আজ পৌরভবন প্রাঙ্গনে পৌরকর মেলায় ব্যাপক আদায় হবে বলে আশা প্রকাশ করেছেন কর নিরূপন ও আদায় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল। প্রথম দিনের সন্ধ্যায় মেলা মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে ছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত ও নৃত্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com