শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

সাতছড়ির রেঞ্জ কর্মকর্তা গাছ পাচারকারীদের হামলায় আহত

  • আপডেট টাইম রবিবার, ১৮ অক্টোবর, ২০১৫
  • ৫২৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ার (৩৫)কে বেধড়ক মারপিট করেছে সংঘবদ্ধ গাছচোর চক্র। গুরুতর আহত অবস্থায় তাকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বন বিভাগ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা জানতে পারেন সংঘবদ্ধ একদল গাছচোর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তেলমাছড়া বিটের শেষ প্রান্ত থেকে গাছ কেটে নোয়াপাড়া ভূইকন্টপুর চা-বাগানে নিয়ে জমা করছে। এ খবরের ভিত্তিতে রেঞ্জ কর্মকর্তা গোলাম সারোয়ার, বুলবুল আহমেদকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পাচারকারীদের গাছ কাটা নিয়ে জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে গাছ পাচারকারীরা দেশীয় লাঠিসোটা দিয়ে তাদেরকে বেধরক মারপিট শুরু করে। এতে রেঞ্জ কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান। তিনি মাটিতে লুটে পড়লে সংঘবদ্ধ চোরেরদল পালিয়ে যায়। তেলমাছড়া বিট কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন, এফজি আলি হায়দার দ্রুত ঘটনার খবর পেয়ে তাদের উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সম্প্রতি সাতছড়ি তেলিয়াপাড় সংঘবদ্ধ গাছ পাচারকারী সক্রিয় হয়ে উঠেছে। তারা দুই এলাকায় ৪/৫টি গন ডাকাতির ঘটনাও ঘটিয়েছে। এদের ভয়ে সন্ধ্যার পর চুনারুঘাট-তেলিয়াপাড়া সড়কে যান চলাচল ও সীমিত হয়ে আসছে। আতংকগ্রস্থ হয়ে পড়ছে স্থানীয় বাসিন্দারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com