রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ পৌর এলাকার যুবক নিহত

  • আপডেট টাইম সোমবার, ১২ অক্টোবর, ২০১৫
  • ৫৩৩ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জ পৌর এলাকার আনোয়ারপুর গ্রামের সিজিল মিয়া (৩০) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের আমির উদ্দিনের পুত্র। আহত হয়েছেন একই গ্রামের সহোদর আজিদ মিয়া ও আওয়াল মিয়া সহ ৬ জন আহত হয়েছে।
জানা যায়, নিহত সিজিল মিয়ার ভাই শামসুল হক জানান, প্রায় ৭ বছর পূর্বে সিজিল দক্ষিন আফ্রিকা যায়। সেখানে সে ষ্টেশনারী ব্যবসা করে আসছে। গতকাল সিজিল, আজিদ, আওয়াল সহ অন্যান্যরা একটি গাড়ি যোগে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিল। দক্ষিণ আফ্রিকার সময় বেলা ১ টার দিকে চলন্ত গাড়ির একটি চাকা পাংচার হয়ে গাড়িটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিজিল মারা যায়। অন্যরা আহত হয়। দুর্ঘটনার পর পরই আহত আজিদ বাংলাদেশ সময় বিকেল ৪ টার দিকে মোবাইল ফোনে দুর্ঘটনার খবর নিহত সিজিলের ভাই শামসুকে জানায়। এ খবরে সিজিলের বাড়িকে কান্নার রোল পড়ে। ৪ বোন ও ২ ভাইয়ের মধ্যে সিজিল ৩য়। তার লাশ দেশে আনার জন্য উদ্যোগ নেয়া হয়েছে বলে তার পরিবার সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com