শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

লাখাই কৃষকলীগের সম্মেলনে এমপি আবু জাহির ॥ ভবিষ্যতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই

  • আপডেট টাইম শনিবার, ১০ অক্টোবর, ২০১৫
  • ৬২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে কৃষকদেরকে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদানসহ নানাভাবে উৎসাহ প্রদান করা হয়। ফলে তারা উৎপাদনে আগ্রহী থাকেন। এতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে ইর্ষাণ্বিত হয়ে জামায়াত-বিএনপি গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে সারাদেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, আমার নির্বাচনী প্রতিশ্র“তির মধ্যে লাখাইয়ের বলভদ্র নদীতে সেতু নির্মাণ ছিল অন্যতম। আমি আমার প্রতিশ্র“তি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতেও আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।
গতকাল শুক্রবার বিকালে লাখাই উপজেলা কৃষক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে তিনি বলেন- কিছুদিন আগে আমার উন্নয়ন কর্মকাণ্ডে ইর্ষাণ্বিত হয়ে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল। তারা যতই হত্যার ভয় দেখাক না কেন আমার উন্নয়ন কর্মকাণ্ড তারা বাধার সৃষ্টি করতে পারবে না।
উপজেলা কৃষক লীগের আহবায়ক শাহ রেজা উদ্দিন দুলদুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোল্লা আলমগীরের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- লাখাই উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন ভেনু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহফুজুল আলম মাহফুজ, ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডভোকেট মাহফুজ, যুবলীগ সভাপতি এনামূল হক মামুন, মাস্টার এমএ মতিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ, সাধারণ সম্পাদক তৌহিদ মোল্লা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com